আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গ্রামীণ সড়ক ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের আদমদীঘি-গোড়গ্রাম সড়কের ৭৮০ মিটার সড়ক ইউনিব্লক দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় আদমদীঘি-গোড়গ্রাম সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই কাজের উদ্বোধন করে প্রধান অতিথি বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এসময় উপস্থিত- আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: বেনজির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, কামরুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু মোতালেব, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন, আবু তালেব দুলাল, আকবর খান, দুলাল হোসেন, আব্দুল মতিন, মাসুদ রানা, মোকলেছার রহমান, লোকমান আলী বাবু, আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা প্রমুখ নেতৃবর্গ।

উল্লেখ্য : আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে গোড়গ্রাম পর্যন্ত ৭৮০ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ ৯৩ হাজার ৭৬৬ টাকা।