সাংবাদিক শাহাদাত হোসেন কাজলের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সাংবাদিক সরকার শাহাদাত হোসেন কাজলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দুর্গাপুর সাংবাদিক ফোরাম।

গত বৃহস্পতিবার দুর্গাপুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক সরকার শাহাদাত হোসেন কাজলের কর্মময় জীবন, সাংবাদিকতা পেশায় তাঁর অবদান এবং দুর্গাপুরের সাংবাদিকতা অঙ্গনে তার ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রয়াত সরকার শাহাদাত হোসেন কাজল দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তার স্মৃতি ও সাংবাদিকতায় অবদানকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন করেছে দুর্গাপুর সাংবাদিক ফোরাম। এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক তোফায়েল আলম ভূইয়া, কোষাধক্ষ দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ খান, সম্মানিত সদস্য বদরুল আমিন প্রমুখ।