প্রতি শুক্রবার ৩০ টাকা দরে চাল পাচ্ছেন পাঁচ হাজার শ্রমিক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
পোশাক শ্রমিকদের জন্য সরকারের নেওয়া বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি অব্যাহত রয়েছে। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৫ হাজার শ্রমিক পাচ্ছে ৩০ টাকা দরে ১০ কেজি চাল। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জসহ ১০টি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে নারায়ণগঞ্জে মোট ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল পাবে। সকাল থেকে বৃষ্টিতে ভিজে শ্রমিকদের লম্বা লাইনে দাঁড়িয়ে ওএমএস এর চাল সংগ্রহ করতে দেখা গেছে।
চালের পাশাপাশি তেল, ডাল, আটাসহ অন্যান্য নিত্যপণ্য কম মূল্যে দেওয়ার দাবি শ্রমিকদের। পোশাক শ্রমিকরা জানান, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির কারণে ওএমএস এর চাল তাদের কিছুটা সাশ্রয় হবে। বাহির থেকে তবে ওএমএস এর মাধ্যমে চালের পাশাপাশি ডাল, তেল, আটাসহ অন্যান্য সামগ্রী দেওয়া হলে তারা উপকৃত হতো।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে।
