গাজীপুরে পোশাক শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কিছুটা স্বস্তি দিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের কাছে ন্যায্যমূল্যে চাল বিক্রি করছে খাদ্য অধিদপ্তর। গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকার স্প্যারো অ্যাপারেলস কারখানার ৫০০ শ্রমিকের মধ্যে ৩০০ টাকায় ১০ কেজি করে চাল বিক্রি করা হয়েছে। গতকাল শুক্রবার চাল কিনতে শ্রমিকদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে শুধু চাল নয়, পাশাপাশি ডাল, তেল, লবণ ও আটা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্প্যারো অ্যাপারেলসের চিফ অপারেটিং অফিসার কাজী শরিফুল ইসলাম রেজা জানিয়েছেন, কারখানার ৫ হাজার শ্রমিকের মধ্য থেকে ধাপে ধাপে ৫০০ জনকে বাছাই করা হয়েছে।
