গ্রাম পুলিশদের সঙ্গে আলোচনা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে গ্রাম পুলিশদের সঙ্গে দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। উক্ত অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক বাবু পল্বব রায়, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সহ প্রমুখ। সভায় গ্রাম পুলিশদের দায়িত্ব ও কর্তব্য পালনে আরও সচেতন, আন্তরিক ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, জনসেবা মূলক কার্যক্রমে ভূমিকা রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে গ্রাম পুলিশদের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। গ্রাম পুলিশদের স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
