কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

যথাযথ মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬।

এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

স্বাগত বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের সাহসিকতা ও অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি দেশের দুর্যোগ মোকাবেলা, বেসামরিক প্রশাসনকে সহায়তা, শান্তিরক্ষা মিশন ও দেশ গঠনে সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরেন। তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দেশীয় প্রযুক্তি এবং উদ্ভাবনের সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন।