সুবিধাবঞ্চিতদের অর্থ সহায়তা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বিভিন্ন ধরনের ১৬জন ব্যক্তিকে আর্থিক সহায়তা দিয়েছে সৈয়দ হারুন ফাউন্ডেশন।

সংগঠন নেতৃবৃন্দ জানান,সামাজিক ও মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগে ১৬ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রায় এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, আর্থিক অসচ্ছলতায় ভোগা মেধাবী শিক্ষার্থী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীরা।