ধোবাউড়ায় গ্রাম আদালতের সেবা নিয়ে ভিডিও প্রদর্শনী
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ৭ নম্বর বাঘবেড় ইউনিয়নের পূর্ব শালকোনা চেয়ারম্যানের মোড়ে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় এ ভিডিও শো-এর আয়োজন করা হয়। অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে— এই স্লোগানকে সামনে রেখে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় জনগণকে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে সহজে ও স্বল্প খরচে বিচারিক সেবা পেতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়।
