আইড় মাছ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর একটি আইড় মাছ সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল সোমবার দুপুরে ৯ কেজি ওজনের আইড়টি কিনেছেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা। এর আগে ওই দিন সকালে রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়া এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে জেলে নিখিল হালদারের জালে