গোসাইরহাটে ১২ হাজার কৃষক পেলেন সার-বীজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ১১ হাজার ৮৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে গোসাইরহাট উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহীদুল আলম। এসময় উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা তানবীন হাসান শুভসহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ১১ হাজার ৫২৫ জন কৃষককে এক কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়েছে। এছাড়া ১৪০ জন কৃষককে পাঁচ কেজি করে মসুরের বীজ ও ১৫ কেজি সার, ১৩০ জনকে ৮ কেজি করে খেসারির বীজ ও ১৫ কেজি সার এবং ৫০ জন কৃষককে ৮ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়। বক্তারা বলেন, সরকার প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষি উন্নয়ন ও অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং উৎপাদন বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। যাতে করে কৃষক আধুনিক চাষাবাদের মধ্যদিয়ে সর্বোচ্চ ফলন পেয়ে লাভবান হতে পারেন।