সিরাজগঞ্জে স্ত্রী হত্যাসহ মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যাসহ পৃথক দুটি মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাবু মন্ডল (৪১) ও পৌর এলাকার মাসুমপুর মধ্যপাড়া মহল্লার আব্দুস সালাম (৪৮)। সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। ওই আদালতের এপিপি শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন।