বীরগঞ্জ উপজেলা পরিষদে নান্দনিক পরিবেশ

সেবাগ্রহীতা ও দর্শনার্থীরা মুগ্ধ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চত্বর এখন এক অপরূপ সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি দপ্তরের চিরাচরিত ব্যস্ত ও রসহীন অবয়ব বদলে সেখানে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর সবুজ পরিবেশ।

পরিষদের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে রকমারি ফুলের বাগান, যা দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নিচ্ছে। সবুজের ছোঁয়ায় বদলে গেছে দপ্তরের দৃশ্যপট। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের দিকনির্দেশনায় এই নান্দনিক পরিবর্তন সাধিত হয়েছে। আগে অবহেলিত থাকা জায়গাগুলোতে এখন দেশি-বিদেশি নানা জাতের ফুলের গাছ লাগানো হয়েছে। লাল, হলুদ, সাদা ও বেগুনি ফুলের সমারোহে পুরো পরিষদ চত্বরে এক স্নিগ্ধ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যা সেবা নিতে আসা মানুষের ক্লান্তি দূর করতে সাহায্য করছে। সেবাগ্রহীতারা এই পরিপাটি ও পরিবেশ দেখে অভিভূত। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন জানান, সরকারি দপ্তর কেবল কাজের জায়গা নয়, বরং মানুষের মানসিক প্রশান্তির একটি কেন্দ্রও হওয়া উচিত।