ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে স্বামীর মৃত্যু

স্ত্রী কারাগারে

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাতের ঘটনায় ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন মো. হাসান আল মামুন (৩২)। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেপ্তার তাঁর স্ত্রী মমতা বেগম (২৫) বর্তমানে কারাগারে রয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুনের মৃত্যুর পর হত্যাচেষ্টার মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।