ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন, জুলাইয়ের আন্দোলনের মতো, আগামী দিনেও সকল দলের অংশ গ্রহণে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী ডায়ালগ শুরু করছেন। ফ্যাসিবাদ অতীতের মতই থানায় আগুন দিয়েছে হাসপাতালে আগুন দিয়েছে। তিনি গতকাল মঙ্গলবার নোয়াখালীর চৌমুহনী পৌরসভার রেলগেট থেকে আলীয়াবাড়ি সড়কের পিজ ঢালাই কাজ শেষে সড়কটি চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে তিনি জিরতলী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নিবাহী অফিসার ও পৌরসভার প্রশাসক কায়েসুর রহমান, ওসি শামসুদ্দিন , পৌরসভার নিবার্হী প্রকৌশলী ফজলুল হক, প্রকৌশলী মিনহাজ উদ্দিন, নাসরুল্ল্যাহ মাহমুদ ছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সেলিম চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তফা মিয়া, আহছানউল্লা, বাহার উদ্দিন, দুলাল মিয়া, শহীদ উল্যাহ, মাসুদ মিয়া, ঠিকাদার ইকবাল হোসেন, রুস্তম আলী, মহিউদ্দিন, আবদুর রহমান বাহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীও উপস্থিত ছিলেন।