অভয়নগরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার তিন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে নাশকতার মামলায় উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ। গত সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে অভয়নগর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত হরমুজ আলী তরফদারের ছেলে জাকির হোসেন মেম্বার, বুইকারা গ্রামের শওকত গাজীর ছেলে সাফায়েত হোসেন এবং একতারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে নাজমুল হক সুমন। গ্রেপ্তার হওয়া জাকির মেম্বার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এ ছাড়া সাফায়েত হোসেন রাজ ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও নাজমুল হক সুমন ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।