আড়াইহাজারে বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ফারহান অ্যাগ্রো প্রসেসর নামে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন গতকাল মঙ্গলবার উপজেলার ঝাউগড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উক্ত অভিযানে এ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আজাদ (৩৫)। তিনি কামাল উদ্দিন মৃধার ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।