রংপুরে আইডিইবি'র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

"দক্ষ ডিপ্লোমা প্রকৌশল, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত সোমবার সকালে আইডিইবি রংপুর জেলা শাখার আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে নগরীর টাউন হল চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় টাউন হল চত্বরে এসে শেষ হয় পরে টাউন হল অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। আয়োজনে আইডিইবি রংপুর জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তরবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সেলিমুর রহমান, ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী রিয়াজুল হক নান্নু, সদস্য সচিব প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।