কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত তিন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের কাছের উপজেলা ঈদগাঁওতে থানার সামনে মহাসড়কে ভয়াবহ এক দুর্ঘটনা তিন সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মা ও তার শিশু সন্তান রয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহণের যাত্রীবাহী বাস ও উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।