দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না

বললেন এমরান সালেহ প্রিন্স

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আমাদের জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিজয়ের প্রতীক ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

গতকাল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাঈদ উর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, উপজেলা বিএনপি নেতা রেজাউল আহসান, আবুল কালাম আজাদ, আলী মাহমুদ, ইফতার রসুল খোকন, তারিকুল ইসলাম চঞ্চল, রফিকুল ইসলাম, রুহুল আমিন খান, আব্দুল হান্নান, রুহুল আমিন খান, আবুল কাশেম, নূরে আলম জনি প্রমুখ বক্তব্য রাখেন।