শ্রীমঙ্গলে মতবিনিময় সভা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় সম্মিলিত সনাতনী সমাজ শ্রীমঙ্গলের আয়োজনে এক মতবিনিময সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গলের উত্তরসুরে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগবন্ধু আশ্রম ও মিশনে মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সনাতনী সমাজ শ্রীমঙ্গলের মুখপাত্র যোশেফ দাশগুপ্ত যশো।