ডোমারে আইনশৃঙ্খলা কমিটির সভা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এসময় এসিল্যান্ড মুন্না রানী চন্দ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারন সম্পাদক মোজাফ্ফর আলী, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ ছামসুদ্দিন হোসাইনী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
