পাথরঘাটায় বিএনপির প্রতিবাদ কর্মসূচি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুরও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সভা। গতকাল বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর পাথরঘাটা বাজারের গোলচত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং ৩০ নভেম্বর সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বরের পর পরবর্তী কর্মসূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
