বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২৮ নভেম্বর
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- বি-৭৭)-এর নির্বাচন-২০২৬ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, নির্বাচন পরিচালনা প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে প্রশাসনের আহ্বানে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। গতকাল বুধবার বিকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ।
