নেত্রকোনায় আগুনে চার কাপড়ের দোকান পুড়ে ছাই

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলার হাটকলা বাজারে অগ্নিকাণ্ডে চারটি কাপড়ের দোকান পুড়ে গেছে। এ ঘটনায় একটি ফার্মেসি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা ধারণা করছে ফায়ার সার্ভিস।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে প্রথমে স্থানীয় মঞ্জু মিয়ার একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।