ধোবাউড়ায় ২০ প্রকল্পে ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় জেলা পরিষদের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০টি প্রকল্পের বিপরীতে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এ সময় জেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন ও অর্থের সঠিক ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম কাজল প্রমূখ।