চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

'উর্বর মাটি, অক্ষরের মিনার : শব্দের মিছিলে জাগুক প্রাণের অঙ্গীকার' এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গা সিনেমাহল পাড়ায় সাহিত্য পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াড্ঙ্গাা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও মোহাম্মদ তৌহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ করা হয় এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত হামিদুল হক মুন্সীর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেখক রাজীব আহমেদের একক বই মেলার আয়োজন করা হয়।