ডোমারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে ডেঙ্গু প্রতিরোধের লক্ষে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী নিজ কর্মক্ষেত্র উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল করিম পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।