পঞ্চগড়ে চা চাষি ও কারখানা মালিকদের কর্মশালা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

মালিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চায়ের গুণগত মান বাড়ানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারে পঞ্চগড়ের চায়ের অবস্থান শক্তিশালী করার বিষয়ে কর্মশালায় গুরুত্ব দেওয়া হয়। গতকাল শনিবার চা বাগান মালিক সমিতির আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সরকারি অডিটোরিয়ামের হলরুমে চা চাষি ও মালিকদের নিয়ে আলোচনা সভা এবং চায়ের গুণগত মান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। জেলা প্রশাসক বলেন, পঞ্চগড়ের অর্থনৈতিক উন্নয়নে চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সার নিয়ে চাষিদের দুশ্চিন্তার কারণ নেই। সার সরবরাহের বিষয়ে সরকার আন্তরিক। নভেম্বর মাসে আরও ৬ হাজার মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে পর্যাপ্ত সারের ব্যবস্থা রয়েছে। চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মানিক উদ্দিন মানিক খান, চা চাষি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার।

এ ছাড়া বক্তব্য দেন রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং ঠাকুরগাঁও চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু।