মাদারগঞ্জে তিন ইটভাটা মালিককে লক্ষাধিক টাকা জরিমানা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে আইন অমান্য করায় তিন ইটভাটাকে মোট ১লাখ ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার পৌর এলাকার জোনাইল পক্ষীমারী গ্রামের সোহান ব্রিকস এর মালিক রুনু মিয়াকে ১০ হাজার টাকা, জোনাইল নয়াপাড়া এলাকার আর এস ব্রিকসের মালিককে ৫০হাজার টাকা ও আবু বকরের মালিকানাধীন ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারি নীতিমালা লঙ্ঘন করে ইটভাটা পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানগুলো থেকে উল্লেখিত পরিমাণ জরিমানা আদায় করেন। অভিযান সূত্রে জানা যায়, উপজেলার জোনাইল পক্ষিমারী এলাকার সোহান ব্রিকসের মালিক রুনু মিয়ার ইটভাটায় নিম্নমানের কয়লা ব্যবহার, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আবু বক্করের মালিকানাধীন ইটভাটাকে ৫০ হাজার টাকা এবং জোনাইল নয়াপাড়া এলাকার আরএসএস ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
