চাটমোহর অনলাইন প্রেসক্লাবের কমিটি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা রোডে নিজস্ব কার্যালয়ে প্রথম অধিবেশনে সাধারণ সভার সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, সাংবাদিক বিশ্বজিৎ জোয়াদ্দার, শাহ আলম, জামাল হোসেন, সাব্বির আহমেদ, ময়নুল হক, শাকিল আহমেদ মারফ, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, নাসির উদ্দীন প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে কার্যকরী কমিটি গঠন উপলক্ষে কন্ঠ ভোটের সমর্থনে জাহাঙ্গীর আলম দৈনিক ইনকিলাব প্রতিনিধিকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি বিশ্বজিৎ জোয়াদ্দারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি দৈনিক বাংলার বার্তা মোস্তাফিজুর রহমান, সহ সম্পাদক দৈনিক জন জাগরণ প্রতিনিধি জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের পাতা শাহ আলম, অর্থ সম্পাদক দৈনিক ঢাকা ক্যানভাস সাব্বির আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শাকিল আহমেদ মারুফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক সরজমিন বার্তা চলনবিল প্রতিনিধি নাছির উদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক পাবনা সময় প্রতিনিধি ময়নুল হক। কার্যকরী সদস্য দৈনিক পাবনার আলো প্রতিনিধি জাহিদুল ইসলাম ও দৈনিক পাবনার বানী আব্দুল মতিন নির্বাচিত হয়েছেন।