ভান্ডারিয়ায় রেস্তোরাঁয় অভিযান

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নকল পণ্য ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে এমি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার দুপুরে ভান্ডারিয়া জেলা পরিষদের সামনে অবস্থিত এমি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।

অভিযানে রেস্তোরাঁয় নকল পণ্য ব্যবহার এবং খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।