রাজাপুরে মতবিনিময় সভা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝালকাঠি প্রতিনিধি

দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এসময় শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকতকে জনসমর্থনের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এছাড়া এলাকার উন্নয়ন ও চলমান ২২টি প্রকল্প নিয়েও কথা বলেন তিনি। শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজওয়ান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।