তিতাসে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা এবং সার বিপণনে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি দূর করতে গতকাল রোববার বাতাকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সার বিক্রিতে সরকার নির্ধারিত মূল্য অনুসরণ, সারের মজুত ও বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষকদের স্বার্থবিরোধী বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি প্রতিরোধে তদারকি করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আনজুম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহফুজা আহমাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাজমুল আহসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও কাউছার আহমেদ প্রমূখ।