প্রতিদিন ইতিবাচক ইতিহাস সৃষ্টি

ড. মো. আনোয়ার হোসেন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের মস্তিস্কে রয়েছে অপার অপার সম্ভাবনা। সঠিক ব্যবহারের মাধ্যমে প্রতিদিন নতুন ইতিবাচক ইতিহাস তৈরি করা সম্ভব। বিজ্ঞান আমাদের এই সম্ভাবনার পথ দেখায়। প্রযুক্তি ও আধুনিক সুযোগ আমাদের শক্তি বাড়ায়। প্রতিদিন কিছু উদ্ভাবনী কাজ করা যেতে পারে। এতে মানবজাতির স্থায়ী কল্যাণ নিশ্চিত হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ যৌক্তিক। এ মহৎ প্রচেষ্টা সমাজকে এগিয়ে নেয়।

সঠিক জীবন গঠনের প্রথম প্রধান ধাপ হলো নিজেকে সুন্দরভাবে জানা ও বোঝা। নিউরোসায়েন্স বলে আত্মসচেতনতা মানুষের মস্তিস্কের কার্যকারিতা অনেক বাড়ায়। নিজের শক্তি ও দুর্বলতা জানা খুব প্রয়োজন। এটি মানুষের চিন্তাভাবনাকে অনেক উন্নত করে। প্রতিদিন নিজের কাজের সঠিক মূল্যায়ন করা উচিত। এটি মানসিক শক্তি বৃদ্ধিতে দারুণ সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় এর সুফল প্রমাণিত হয়েছে। এভাবে নিজের সম্ভাবনাকে চিনে নতুন ইতিহাস গড়া যায় ।

ডিজিটাল মাধ্যমে কল্যাণকর সুন্দর জ্ঞান ছড়িয়ে দেওয়া বর্তমান যুগে সম্ভব। একে আমরা আধুনিক পরিভাষায় ডিজিটাল সাদাকাহ বলতে পারি। ইন্টারনেটে ভালো তথ্য শেয়ার করা একটি উত্তম কাজ। এটি মানুষের উপকারে আসে এবং ইতিবাচক সমাজ গড়ে। বিজ্ঞান তথ্যের দ্রুত আদানপ্রদানকে অনেক সহজ করেছে। প্রযুক্তির কল্যাণে এ স্থায়ী কল্যাণ করা সম্ভব। মেধার সঠিক ব্যবহারে এটি একটি বড় বৈজ্ঞানিক পদক্ষেপ।

সমাজবিজ্ঞানের মতে নিঃস্বার্থ কাজ সামাজিক বন্ধন অনেক দৃঢ় করে। মানুষের কল্যাণে নিয়মিত কাজ করলে মানসিক দারুণ তৃপ্তি পাওয়া যায়। এটি মস্তিষ্কে ডোপামিন নামক হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে মানুষ দীর্ঘমেয়াদী সুখ এবং মানসিক শান্তি অনুভব করে।

প্রতিদিন অন্যের জন্য কিছু করা খুবই সহজ। স্বার্থপরতা ত্যাগ করে ইতিবাচক ইতিহাস সৃষ্টি সম্ভব।

মানব জীবনে ভালোবাসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। মনস্তত্ত্ববিদরা বলেন ভালোবাসা মানুষের মানসিক চাপ অনেক কমায়। এটি হৃদযন্ত্রের কার্যকারিতা সচল ও উন্নত করতে সাহায্য করে। প্রতিদিন সুনির্দিষ্ট ব্যক্তি, চারপাশের মানুষকে ভালোবাসা ও শ্রদ্ধা জানানো উচিত। সুন্দর আচরণ মস্তিস্কে ইতিবাচক প্রভাব তৈরি করে। হরমোনের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অনেক। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত চমৎকার কার্যকর একটি অভ্যাস।

প্রযুক্তির যুগে কণ্ঠস্বর সংরক্ষণ করা একট সময়োপযোগী কাজ। ভয়েস-টু-টেক্সট আর্কাইভ তৈরির মাধ্যমে আমরা জরুরি তথ্য জমা রাখতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিজ্ঞান আমাদের এ সুযোগ করে দিয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ বক্তব্য খুব সহজে লেখায় রূপান্তর করা যায়। এটি ভবিষ্যতের গবেষকদের জন্য অনেক বড় সম্পদ হিসেবে কাজ করবে।

ব্যস্ত জীবনে অল্প সময়ে জ্ঞান অর্জন করা একটি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি। মাইক্রো-লার্নিং মানুষের মস্তিস্কের তথ্য ধারণ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। প্রতিদিন ছোট ছোট বিষয়ে নতুন কিছু শেখার অভ্যাস করা যেতে পারে। বিজ্ঞান বলে ছোট তথ্য মস্তিস্ক খুব দ্রুত গ্রহণ করে। প্রতিদিন এই অভ্যাসের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করা সম্ভব। নিজের মেধা উন্নত করতে এটি দারুণ কার্যকর এক উপায়।

মানসিক সাধন মানুষের মস্তিস্কের কার্যক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করে। অতিরিক্ত ভোগবিলাস বর্জন করে সহজ সরল জীবনযাপন করা উচিত। বিজ্ঞান প্রমাণ করেছে যে সংযমী জীবন মানুষকে দীর্ঘজীবী করতে সাহায্য করে। এটি মানসিক অস্থিরতা দূর করে এবং চিন্তাভাবনা অনেক পরিষ্কার করে। মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে এটি জীবনে স্থায়ী কল্যাণ বয়ে নিয়ে আসে।

কণ্ঠহীন মানুষের পাশে দাঁড়াতে কণ্ঠদান সেবা প্রদান একটি অনন্য উদ্যোগ হতে পারে। অডিও বুক তৈরি বা অন্ধদের জন্য পড়াশোনায় কণ্ঠ দেওয়া যায়। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে এ মহৎ কাজ অনেক সহজ হয়েছে। এটি একটি অত্যন্ত ইতিবাচক সামাজিক ও মানবিক পদক্ষেপ হিসেবে গণ্য হতে পারে। প্রতিদিন সামান্য সময় দিয়ে অন্যের জীবনে দারুণ স্থায়ী কল্যাণ করা সম্ভব।

অনলাইনে নিজের দক্ষতা অন্যের মাঝে বিলিয়ে দেওয়া এক অনন্য অবদান হতে পারে। একে আমরা অনলাইন দক্ষতা অনুদান হিসেবে আখ্যায়িত করতে পারি। প্রযুক্তির মাধ্যমে বিনামূল্যে শিক্ষা দেওয়া এখন খুব সহজ কাজ। বিজ্ঞান মানুষের কাছে তথ্য পৌঁছানোর সব বাধা দূর করে দিয়েছে। প্রতিদিন কাউকে কোনো কারিগরি বা শিক্ষণীয় বিষয়ে সাহায্য করুন। এটি এক স্থায়ী কল্যাণকর বৈজ্ঞানিক পদক্ষেপ হতে পারে।

প্রযুক্তির অতি ব্যবহারের ফলে সমাজে একাকীত্ব অনেক বেড়ে চলেছে। মানুষের পাশে দাঁড়িয়ে এ একাকীত্ব দূর করা সম্ভব। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে মানুষের সঙ্গে সুসম্পর্ক মানসিক স্বাস্থ্য ভালো রাখে। প্রতিদিন অন্তত একজন নিঃসঙ্গ মানুষের খোঁজ নেওয়া যেতে পারে। মেধার এ মানবিক প্রয়োগ ইতিহাস সৃষ্টি করতে পারে।

পরিবেশ রক্ষায় বীজ বোমা ছড়ানো একটি অত্যন্ত আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি হতে পারে। মাটির বোমায় গাছের বীজ ভরে ফাঁকা জায়গায় ফেলে দেওয়া যায়। বর্ষাকালে এই বীজ থেকে খুব সহজে নতুন গাছ জন্ম নেবে। বিজ্ঞান ও প্রকৃতির এই মেলবন্ধন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। প্রতিদিন বা প্রতিটি সফরে এই কাজ করা যেতে পারে।

প্রতিদিন প্লাস্টিক ফ্রি চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা সচেতন হতে পারি। বিজ্ঞান বলে প্লাস্টিক মাটির উর্বরতা ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে। প্লাস্টিকের বিকল্প ব্যবহার করে আমরা পরিবেশকে সুন্দর রাখতে পারি। প্রতিদিন প্লাস্টিক ব্যবহার কমানোর মাধ্যমে এক পর্যায়ে শূন্যতে নামিয়ে নতুন ইতিহাস সৃষ্টি সম্ভব।

পরিবেশ বিজ্ঞানের মতে প্রতিটি প্রাণীর টিকে থাকা খুবই জরুরি। প্রতিদিন পাখি ও জীবসেবা করলে প্রকৃতির ভারসাম্য সুন্দরভাবে বজায় থাকে। বাড়ির ছাদে বা উঠানে পাখিদের জন্য খাবার ও পানি রাখা যায়। এ ছোট কাজ মস্তিস্কে এক ধরণের পরম শান্তি এনে দেয়। এভাবে প্রকৃতির স্থায়ী কল্যাণ করা সম্ভব। এটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়।

ডিজিটাল যন্ত্রপাতি ও অপ্রয়োজনীয় ডাটা পরিষ্কার করার মত একটি দায়িত্ব পালন করতে পারি। ডিজিটাল বর্জ্য পরিষ্কার করলে ডিভাইসের কার্যক্ষমতা ও গতি অনেক বৃদ্ধি পায়। বিজ্ঞান বলে অপ্রয়োজনীয় ইমেইল বা ফাইল ক্লাউড স্টোরেজের ক্ষতি করে। এটি পরিবেশের কার্বন ফুটপ্রিন্ট কমাতেও দারুণ সাহায্য করে।

লোকচক্ষুর অন্তরালে গোপন ইবাদত ও ভালো কাজ করা উচিত। মনস্তত্ত্ববিদরা বলেন গোপন ভালো কাজ মানুষের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। এটি অহংকার দূর করে এবং মনকে অনেক পবিত্র ও শান্ত করে। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ গোপনে করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি মানসিক শান্তির জন্য অত্যন্ত বড় মাধ্যম।

নিজের ধর্ম গ্রন্থের প্রায়োগিক অনুবাদ পড়া ও বোঝার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। ধর্মগ্রন্থের নৈতিক বাণী মানুষের আচরণ সুন্দর ও ইতিবাচক করতে সাহায্য করে। বিজ্ঞান বলে ধর্মীয় অনুশাসন মেনে চললে মানসিক অবসাদ দূর হয়। প্রতিদিন ধর্মগ্রন্থের বাণী জীবনে প্রয়োগ করার চেষ্টা করা যেতে পারে। এটি মেধার সঠিক বিকাশ ও চরিত্রের স্থায়ী কল্যাণ নিশ্চিত করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ধার্মিক ব্যক্তিরা অনেক বেশি গোছানো ও শান্ত প্রকৃতির হন।

বিজ্ঞান প্রমাণ করেছে যে ক্ষমা করার অভ্যাস মানুষের রক্তচাপ কমায়। এটি হৃদরোগের ঝুঁকি কমিয়ে শরীরকে অনেক সুস্থ ও সতেজ রাখে। প্রতিদিন ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস করুন। নিজের ভুলত্রুটি সংশোধন করে আত্মশুদ্ধি অর্জন করা যেতে পারে। এটি মানসিক প্রশান্তির এক অনন্য চমৎকার বৈজ্ঞানিক উপায়।

আধুনিক বিজ্ঞান বলে নিয়মিত সৃষ্টিকর্তাকে স্মরণ মস্তিস্কের কার্যকারিতা বৃদ্ধি করে। এটি মানুষের মনোযোগ বাড়ায় এবং সারাদিনের কাজের ক্লান্তি দূর করে। প্রযুক্তির কল্যাণে অ্যাপস এর মাধ্যমে আমাদের নিয়মিত কাজটি করা সম্ভব। এটি মানুষের জীবনে স্থায়ী কল্যাণ ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে।

অতিরিক্ত স্ক্রিন টাইম মানুষের চোখ ও মস্তিস্কের ক্ষতি করে। বিজ্ঞান বলে অতিরিক্ত স্ক্রিন টাইম অনিদ্রা ও মানসিক অবসাদ বাড়ায়। প্রতিদিন স্ক্রিন টাইম নির্দিষ্ট সীমায় নামিয়ে আনা অত্যন্ত জরুরি। স্ক্রিনের বিকল্প হিসেবে বই পড়া বা সশরীরে আড্ডা দেওয়া যায়। মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে এই ক্ষতিকর অভ্যাস নিয়ন্ত্রণ করা উচিত। এটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে নতুন ইতিবাচক ইতিহাস সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

ভবিষ্যতের সুরক্ষায় আর্থিক ক্ষুদ্র সঞ্চয় করা একটি অত্যন্ত চমৎকার অভ্যাস। অর্থনীতি বিজ্ঞান বলে ছোট ছোট সঞ্চয় বড় বিপদে সাহায্য করে। প্রতিদিন সামান্য কিছু টাকা জমা করার অভ্যাস গড়ে তোলা উচিত। এটি মানুষের অপচয় করার ক্ষতিকর মানসিকতা সম্পূর্ণ দূর করে দেয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি সুশৃঙ্খল জীবনের অন্যতম বড় লক্ষণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কমিয়ে বা সময় না দিয়ে মূল ধারার গণমাধ্যমে ইতিবাচক কনটেন্ট তৈরি ও শেয়ার করা যেতে পারে। বিজ্ঞান বলে ইতিবাচক তথ্য স্বাস্থ্যকর উপায়ে ব্যবহার করা হলে মানুষের মস্তিস্ককে অনেক বেশি কর্মক্ষম রাখে। এটি সমাজের মানুষের মধ্যে হতাশা দূর করে আশার আলো জাগায়। প্রতিদিন একটি ভালো কনটেন্ট শেয়ার করা যায়। এটি সমাজের স্থায়ী কল্যাণ নিশ্চিত করতে পারে। এভাবেই প্রতিদিন নতুন ইতিহাস সৃষ্টি করা সম্ভব।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকল্প খুঁজে নেওয়া এখন সময়ের বড় দাবি। নেতিবাচক প্ল্যাটফর্ম বর্জন করে লেখালেখি ও রাস্তা পরিষ্কারে অংশ নেওয়া যেতে পারে স্বেচ্ছাসেবামূলক কাজ মানুষের সামাজিক ও মানসিক দক্ষতা অনেক বাড়িয়ে দেয়। বিজ্ঞান বলে সমাজসেবা মানুষের আয়ু বাড়াতে দারুণ সাহায্য করে। প্রতিদিন চারপাশের পরিবেশ পরিষ্কার ও সুন্দর রাখার চেষ্টা করা যেতে পারে। এটি সমাজে স্থায়ী কল্যাণ ও নতুন ইতিহাস রচনা করতে পারে।

 

পরিশেষে আমি মনে করি মানবজাতির মেধা ও সম্ভাবনার সঠিক ব্যবহারই হলো প্রকৃত বিজ্ঞান। প্রযুক্তি ও আধুনিক সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে প্রতিদিন মানুষের স্থায়ী কল্যাণ করা সম্ভব। আমার বিশ্বাস এই নিবন্ধে উল্লেখিত বৈজ্ঞানিক উপায়গুলো মানুষের জীবনকে অনেক সুন্দর করতে পারে। প্রতিদিন সুনির্দিষ্ট উদ্ভাবনী কাজের মাধ্যমে আমরা সমাজকে বদলে দিতে পারি। প্রতিদিন ইতিবাচক ইতিহাস সৃষ্টি করা কোনো কঠিন কাজ নয়, শুধু প্রয়োজন সদিচ্ছা।

 

লেখক : প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক