২০৩৫ সালে বিশ্বে বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান
মোছা. জান্নাতুন ফেরদৌস
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বর্তমান বিশ্বে স্বীকৃত ও প্রচলিত হিসাব অনুযায়ী প্রায় ১৯৫ টি সার্বভৌম দেশ রয়েছে এবং মোট বিশ্ব জনসংখ্যা প্রায় ৮৩০ কোটির (৮.৩ বিলিয়ন) কাছাকাছি। বিশ্বে হাজার হাজার ধর্ম ও বিশ্বাস থাকলেও প্রধান ধর্মগুলোর মধ্যে রয়েছে খ্রিস্টান, মোট জনসংখ্যার প্রায় ২৪০ থেকে ২৪৫ কোটি। বিশ্বে বর্তমানে সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হলো এ খ্রিস্টান সম্প্রদায়। এরপরে রয়েছে মুসলিম যার প্রায় ২০০ থেকে ২০৭ কোটি।
পিউ রিসার্চ সেন্টারের জনসংখ্যা— সমীক্ষা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে মুসলিমরা খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম গোষ্ঠীতে পরিণত হতে পারেন। তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হিন্দু যা মোট জনসংখ্যার প্রায় ১২১ থেকে ১২৪ কোটি। এছাড়া বিশ্বে বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় ৩২ থেকে ৫২ কোটি। কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন এমন মানুষ প্রায় ১২৫ থেকে ১৯০ কোটির বেশি এবং অন্যান্য বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে।
মুসলমান ও খ্রিস্টান উভয় জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেলেও মুসলমানদের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। পিউ রিসার্চ রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলমানের সংখ্যা ৩৬০ কোটির বেশি হবে এবং খ্রিস্টানদের সংখ্যা ৩০০ কোটির সামান্য কম থাকবে। ২০২৬ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষণ করা ধর্মীয় হার বিশ্বের মোট আগামী ৫০ বছরে খ্রিস্টানদের সংখ্যা ৩০ শতাংশ এবং মুসলমানদের সংখ্যা ৮০ শতাংশ বাড়বে হিন্দুদের মধ্যে মোট জনসংখ্যা বাড়লেও বিশ্বের জনসংখ্যার অনুপাতে তাদের হার কমবে বলে ধারণা করা হচ্ছে। প্রশ্ন হলো মুসলমানদের সংখ্যা বাড়বে কেন, এর পেছনের রহস্যটা কি?
একবিংশ শতাব্দিতে এসে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির অধিকাংশ আফ্রিকায় বিশেষ করে সাব-সাহারা মরুভূমির দক্ষিণ অঞ্চলীয় দেশগুলোতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা এক চতুর্থাংশ বেশি মানুষ সাহারান আফ্রিকায় বসবাস করবে। বর্তমানে এ অঞ্চলের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান অথবা মুসলমান। অঞ্চলটির উচ্চজন্মহার এবং ক্রমবর্ধমান গড় আয়ু— এ দুই ধর্মের অনুসারীর বৈশ্বিক সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তাহলে এটি কি বলা যায় যে উচ্চ জন্মহার, তরুণজনগোষ্ঠীর আধিক্য এবং ক্রমহ্রাস মান মৃত্যুহারের কারণে আগামী ৫০ বছরের মধ্যে সাব-সাহারা অঞ্চলে বিশ্বের জনসংখ্যার একটি বিশাল অংশ বসবাস করবে? হ্যাঁ, ঠিক তাই। জনসংখ্যাতাত্ত্বিক পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে এই অঞ্চলের জনসংখ্যা প্রায় ১৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বর্তমানে সাব- সাহারা আফ্রিকার মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ হলো ১৫ বছরের কম বয়সী শিশু- কিশোর। এ বিশাল তরুণপ্রজন্ম যখন আগামী দশকগুলোতে সন্তান জন্মদানের বয়সে পৌঁছাবে তখন জন্মহার কিছুটা কমলেও সামগ্রিকভাবে জনসংখ্যা দ্রুত বাড়তে থাকবে। এ অঞ্চলে জন্মহার বিশ্বের মধ্যে সর্বোচ্চ নারীপ্রতি গড়ে প্রায় ৪.২ থেকে ৪.৩ জন। কৃষিনির্ভর অর্থনীতিতে অধিক সন্তানের চাহিদা বাল্যবিবাহ নারী শিক্ষার অভাব এবং পরিবার পরিকল্পনা পদ্ধতির সীমিত ব্যবহারের কারণে জন্মহার বেশি এ অঞ্চলে। আধুনিক টিকা, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির প্রাপ্যতা বাড়ায় গত কয়েক দশকে এ অঞ্চলে শিশু ও মাতৃ মৃত্যুর হার নাটকীয়ভাবে কমেছে। আর সেজন্যই বর্তমানে অধিকাংশ তরুণ ১৫ বছর বয়সী। গড় আয়ু বেড়ে হয়েছে গড়ে প্রায় ৬১ বছর। মৃত্যুহারের তুলনায় জন্মহার ধীর গতিতে কমেছে বলেই জনসংখ্যা বিস্ফোরণ ঘটছে।
যেহেতু বর্তমানে এ অঞ্চলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান অথবা মুসলমান তাই অন্যান্য ধর্মের তুলনায় এ দুই ধর্মের মানুষ বেশি বৃদ্ধি পাবে। এ বৃদ্ধির পিছনে তিনটি কারণ থাকতে পারে। প্রথমত, এ অঞ্চলে মুসলমানের মধ্যে জন্মহার নারীপ্রতি ৫.১ জন। আর খ্রিস্টানদের জন্মহার নারীপ্রতি ৪.০ জন। দ্বিতীয়ত, জনসংখ্যার গড় বয়স তুলনামূলক কম মুসলমানদের মধ্যে ফলে, জন্মদানের হার বেশি; খ্রিস্টানদের মধ্যে তরুণ বেশি হলেও মুসলিমদের তুলনায় গড় বয়স সামান্য বেশি তাই জন্মদানের হার কম। তৃতীয়ত, নাইজেরিয়া নাইজার চাদ বা মালির মতো দেশগুলোতে মুসলিমদের সংখ্যা বেশি ফলে দেশগুলোর সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হার গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ; মধ্য ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে খ্রিস্টানদের সংখ্যা বেশি যেখানে নগরায়ন ও শিক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে জন্মহার কিছুটা দ্রুত কমেছে।
পরিশেষে বলা যায়, সাব-সাহারার যে দেশগুলোতে পরিবার পরিকল্পনা তুলনামূলক কম সে দেশগুলোতে জন্মহার বেশি। আর অঞ্চলগুলোতে যেহেতু মুসলমানদের আধিক্য তাই জন্মহার বেশি। অন্যদিকে, মধ্য ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে খ্রিস্টানদের আধিক্য থাকায় সেখানে নগরায়ন ও শিক্ষার হার বৃদ্ধির কারণে জন্মহার কিছুটা কম। ফলশ্রুতিতে, আগামী পঞ্চাশ বছরের মধ্যে খ্রিস্টানদের তুলনায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
লেখক : শিক্ষার্থী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
