
জহির রায়হানের উপন্যাস অবলম্বনে কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনী চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছিলেন ছোটপর্দার নন্দিত অভিনেত্রী শারমীন জোহা শশী। সিনেমাটিতে শশী চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন। ২০০৫ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। মুক্তির হিসাব অনুযায়ী সিনেমাটি মুক্তির দেড় দশক অতিক্রম করছে চলতি বছর। দেড় দশক পরও এখনও শশী টুনী চরিত্রে অভিনয়ের জন্য দর্শকের কাছ থেকে সাড়া পান। এখনও কোনো নাটকের শুটিংয়ে ঢাকা কিংবা ঢাকার বাইরে গেলে সিনেমাটিকে টুনী চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সাড়া পান শশী। শশী বলেন, ‘এটা আমার ভীষণ সৌভাগ্য যে, আমার জীবনের প্রথম সিনেমা হাজার বছর ধরে।’