সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার প্রতিযোগীর অংশগ্রহণ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

দীর্ঘ সাত বছরের বেশি সময় পর আবারও ফিরল গ্ল্যামারাস বিউটি প্রতিযোগিতা লাক্স সুপারস্টার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১ হাজারের বেশি প্রতিযোগীর নিবন্ধন নিয়ে এ প্রতিযোগিতা এরইমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যা অনুষ্ঠানের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ড।

অভিনয়, স্টাইলিং ও কনটেন্ট ক্রিয়েশন; এই তিন ক্যাটাগরিতে অংশ নেবেন প্রতিযোগীরা। এই সিজনের প্রতিযোগীরা জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, জয়া আহসান এবং পরিচালক রায়হান রাফীর কাছ থেকে নানা দিকনির্দেশনা পাবেন।

এই বিশাল কর্মসূচিতে রয়েছে লাইভ অডিশন, বুটক্যাম্প এবং মেন্টরশিপ সেশন, যা প্রতিযোগীদের তারকা হয়ে ওঠার যাত্রাকে করবে আরও সমৃদ্ধ। সব মিলিয়ে নতুনদের জন্য একটা কমপ্লিট গ্রুমিং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এবারের সিজনের অফিসিয়াল ই-কমার্স পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স বিউটি প্ল্যাটফর্ম ‘সাজগোজ’। সাজগোজের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ প্রীতি বলেন, ‘লাক্সের সঙ্গে আমাদের পার্টনারশিপ দীর্ঘদিনের। লাক্স সুপারস্টারের মতো একটি জনপ্রিয় আয়োজনের অফিসিয়াল ই-কমার্স পার্টনার হতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়।’