ফের ছোটপর্দায় ফিরছেন সৌরভ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় নিজের পুরোনো আসনে ফিরছেন সৌরভ গাঙ্গুলি। জানা গেছে, আগামী মার্চ মাস থেকেই ‘স্টার জলসা’র জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালনা শুরু করবেন তিনি। বর্তমানে বিদেশ সফরে ব্যস্ত থাকলেও খুব দ্রুতই দেশে ফিরে এই প্রজেক্টের কাজ শুরু করবেন। যদিও দর্শক তাকে জি বাংলার ‘দাদাগিরি’র মঞ্চে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তবে এবার বিগ বসের মাধ্যমেই তাদের সেই আক্ষেপ পূরণ হতে চলেছে। এদিকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এরমধ্যে সৌরভের বাড়ির কিছু অংশ ক্যামেরাবন্দি করেছেন। ছবির শুটিং শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না; লন্ডন এবং মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হবে মহারাজের বর্ণিল জীবন।