তারা যেন আমার হয়ে ক্ষমা না চায় : অনির্বাণ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
কলকাতার টলিউড ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সংঘাতের জল গড়িয়েছে অনেক দূর। অভিনেতা হিসেবে অনির্বাণের ওপর দীর্ঘদিনের ‘অলিখিত নিষেধাজ্ঞা’ কাটাতে সম্প্রতি বড় ভাই ও সহকর্মী হিসেবে হাতজোড় করে ক্ষমা চেয়েছিলেন সুপারস্টার দেব। তবে সেই ক্ষমা চাওয়াকে সহজভাবে নিলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন অনির্বাণ। গত বছরের এক ঘটনার জেরে টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অনির্বাণের বিরোধ তুঙ্গে ওঠে। এরপর থেকেই ফেডারেশনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। চলতি বছরের জানুয়ারিতে এক স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনির্বাণের হয়ে ক্ষমা প্রার্থনা করেন। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি দেখার অনুরোধ জানান দেব। তিনি বলেছিলেন, ‘অনির্বাণ ভালো অভিনেতা ও কাজ করুক। ওর হয়ে যদি ক্ষমা চাইতে হয়, আমি চেয়ে নিচ্ছি।’
