‘উত্থান-পতন থাকবে তবে কঠোর পরিশ্রম করতে হবে’

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো অ্যাকশন হিরো সানি দেওল। ‘ঘায়াল’, ‘ডর’ কিংবা ‘বর্ডার’-এর মতো কালজয়ী সব সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। দীর্ঘ বিরতির পর আবারও বক্স অফিসে রাজত্ব করছেন এই অভিনেতা। বিশেষ করে ‘বর্ডার-২’ ছবির অভাবনীয় সাফল্যের পর সানি এখন আলোচনার তুঙ্গে। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে চলা কঠোর সংগ্রাম আর ধৈর্য। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই নিয়ে খোলামেলা কথা বলেছেন সানি। চলচ্চিত্রের বিবর্তন এবং দর্শকদের রুচির পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন তিনি। ক্যারিয়ারের কঠিন সময় প্রসঙ্গে সানি দেওল বলেন, ‘আমি বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অনেক পরিবর্তন দেখেছি। তবে আমি একটি বিষয় মনে-প্রাণে বিশ্বাস করি আমি এখানে এসেছি শুধু আমার কাজের জন্য।’