‘মিথ্যা কথা খুবই কম বলি’

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার বর্তমান সময়ের পরিচিত মুখ সামান্তা পারভেজ। সমসাময়িক কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে নিজের ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরার পাশাপাশি সহকর্মী শামীম হাসান সরকার ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

শুরুতেই নিজের সততা নিয়ে সামান্তা বলেন, ‘আমি মিথ্যা কথা বলি না। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, তারা জানেন যে আমি মিথ্যা কথা খুবই কম বলি। একদম

জীবন-মরণের প্রশ্ন না হলে হয়তোবা মিথ্যা কথা বলি না। ছোটবেলা থেকেই আমি খুবই স্ট্রেট ফরোয়ার্ড।’ বর্তমান ব্যস্ততা ও সহকর্মী শামীম হাসান সরকারকে নিয়ে সামান্তা জানান, ২০২৬ সালটি তার জন্য বেশ ইতিবাচকভাবে শুরু হয়েছে।