দয়া করে মানবিক হই : পিয়া জান্নাতুল
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা-হারা বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যায়, মাবিহীন ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে পরম মমতায় আঁকড়ে ধরে আছে। দৃশ্যটি ছুঁয়ে গেছে মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকেও। তবে এই অসহায়ত্বকে পুঁজি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার কৌশলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
এক পোস্টে পিয়া লিখেন, ‘দেখলাম ও (বাচ্চা বানর) একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। সত্যি বলছি, ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে।
কিন্তু এরপর যেটা হলো, সেটা ভালো লাগেনি। অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করা শুরু করল, নিজের প্রোডাক্টের সঙ্গে ওর গল্প জুড়ে দিল।’
