সিনেমার গানে ওয়ারফেজের বাবনা

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের অন্যতম সদস্য বাবনা করিম। শোনা যাচ্ছে, সিনেমার গানে গাইবেন তিনি। রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’ সিনেমার আবহসংগীতে কণ্ঠ দেবেন তিনি; পাশাপাশি গানটির কথা, সুর ও সংগীত পরিচালনাতেও থাকবেন বাবনা।

পরিচালক রাজীব সালেহীন সম্প্রতি সংবাদমাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন। জানান, ব্যক্তিগতভাবে তিনি ছোটবেলা থেকেই ওয়ারফেজ ব্যান্ডের ভীষণ ভক্ত। তাই নিজের সিনেমায় বাবনা করিমকে পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। রাজীব বলেন, ‘রবি ইন ঢাকা’ সিনেমার দৃশ্যধারণ শেষ করে এখন সম্পাদনার কাজ চলছে। আমরা বাবনা করিমকে সিনেমার চিত্রনাট্য ও গল্পটি শেয়ার করলে তিনি সেটি পছন্দ করেন এবং গানের কথা লেখেন। গানটির রেকর্ডিং এখনও না হলেও খুব শিগগিরই এর কাজসম্পন্ন করা হবে।

এদিকে, নাজমুল শেখের গল্প ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী রিচি সোলায়মানের। এটি তার অভিনীত প্রথম সিনেমা। এতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, তানজিকা আমিন, আজাদ আবুল কালামসহ আরও অনেকে। সিনেমাটি কবে নাগাদ প্রেক্ষাগৃহে আসবে, তা নিয়ে দর্শকদের কৌতূহল রয়েছে। নির্মাতা সূত্র জানিয়েছে, ‘রবি ইন ঢাকা’ সিনেমাটি দুই ঈদের মাঝামাঝি কোনো একটি সুবিধাজনক সময়ে দর্শকদের জন্য মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।