ক্যারিয়ারের সেরা চরিত্রে মাহিরা খান
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি তার নতুন প্রজেক্ট নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘টেন্ডার মার্সিস’ শিরোনামের একটি পোস্টে তিনি তার বর্তমান কাজটিকে ‘জীবনে একবারই পাওয়া যায় এমন চরিত্র’ হিসেবে বর্ণনা করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে মাহিরা তার শুটিং সেটের বেশ কিছু ঘরোয়া ও আবেগঘন মুহূর্ত শেয়ার করেছেন।
একটি ছবিতে দেখা যায়, স্ক্রিপ্টের ওপর একটি গোলাপ রাখা। যদিও প্রজেক্টের নাম তিনি প্রকাশ করেননি, তবে স্ক্রিপ্টের পাতায় ‘বিলকিস’ এবং ‘নাজির’ নাম দুটি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মাহিরা এই নাটকে বা সিনেমায় ‘বিলকিস’ চরিত্রে অভিনয় করছেন। শুটিং সেটের যান্ত্রিকতার বাইরে মাহিরার জীবন কেমন কাটে, তারও এক ঝলক দেখা গেছে এই পোস্টে।
