জুথী আঁখির কণ্ঠে ঈদের দুই গান
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
আসছে ঈদুল ফিতর উপলক্ষে নতুন দুটি মৌলিক গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী জুথী আঁখি। ‘বছর ঘুরে এলো ঈদ’ এবং ‘ঈদ মোবারক-খুশির গান’ শিরোনামের এই গান দুটি মুক্তি পাচ্ছে আজাদ মিউজিক ও গ্লোবাল মিউজিক স্টেশনে।
গান দুটির কথা ও সুর করেছেন নজরুল ইসলাম আজাদ, আর সংগীতায়োজনে ছিলেন আঞ্জুমান পারভীন। প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিকের তত্ত্বাবধানে গান দুটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।
গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজের মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়েছ। চাঁদরাতের সন্ধ্যা ৭টায় ‘বছর ঘুরে এলো ঈদ’ গানটি আজাদ মিউজিকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অবমুক্ত করা হবে। একই সময়ে ‘ঈদ মোবারক- খুশির গান’ শিরোনামের দ্বিতীয় গানটি মুক্তি পাবে গ্লোবাল মিউজিক স্টেশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ঈদ উৎসবে শ্রোতাদের বাড়তি আনন্দ দিতেই ভিন্নধর্মী এই আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
