সাইফ-রিমির ‘ও প্রিয়া’
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় রয়েছে কণ্ঠশিল্পী সাইফ শোয়েব ও সানজিদা রিমির দ্বৈত গান। শিরোনাম ‘ও প্রিয়া’।
সম্প্রতি দিলশাদ নাহার কনার সঙ্গে সাইফের ‘প্রথম দেখাতে’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয় হয়। এরই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে হাজির হলেন এই কণ্ঠশিল্পী। সময়ের জনপ্রিয় সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করা হলেও রিমির সঙ্গে এবারই প্রথম কাজ করলেন এই গায়ক। গানটির কথা লিখেছেন তারিক তুহিন, সুর করেছেন আকাশ সেন এবং মিউজিক করেছেন এমএমপি রনি।
কক্সবাজারের বিভিন্ন লোকেশন সম্প্রতি গানটির ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন ইপসিতা শবনম ও রাতুল। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম। শিগগিরই শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গান-ভিডিও প্রকাশিত হবে বলে জানা গেছে। ‘ও প্রিয়’ গানটি নিয়ে আশাবাদী সাইফ শোয়েব।
