সানজিদা তাসনিমের লক্ষ্য বড়পর্দা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক

র্যাম্প থেকে অভিনয়ে এসে এরইমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করে নিজের অবস্থান তৈরি করছেন সানজিদা তাসনিম। চরকিতে আলোচিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছেন। সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এছাড়াও তিনি একটি অনুদানের সিনেমায়ও অভিনয় করেছেন। পথচলা শুরু হয়েছিল শখের বশে। ছোটবেলায় ক্লাস নাইনে এনটিভিতে নাচ পরিবেশনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরে দীপ্ত টিভি-এর রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এ অংশ নিয়ে ফাইনালের তিন বিজয়ীর একজন হন।
