টাইমের তালিকায় রণবীর, উচ্ছ্বাসে ভাসলেন আলিয়া!

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন ডেস্ক

বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট। গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে স্বামীর এই সাফল্য উদযাপন করে একটি সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বার্তা দেন আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীরের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘লুকিং গুড বেবি’। যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছেন- এমন প্রভাবশালী ব্যক্তিত্বদের স্বীকৃতি দিতেই প্রতি বছর এই তালিকাটি প্রকাশ করে টাইম। এবারের তালিকায় ভারতীয় চলচ্চিত্র অঙ্গন থেকে একমাত্র অভিনেতা হিসেবে জায়গা পেয়েছেন রণবীর কাপুর!

রণবীরকে নিয়ে তালিকায় লেখা প্রোফাইলটি লিখেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। সেখানে তিনি উল্লেখ করেন, রণবীর এমন একজন শিল্পী, যিনি স্রেফ সাফল্যের পেছনে ছুটেন না, বরং নিজের কাজের মাধ্যমে নিজেই এক উত্তরাধিকার হয়ে ওঠেন। বর্তমানে ‘রামায়ন’ নিয়ে ব্যস্ত আছেন রণবীর কাপুর। দুই পর্বের ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এদিকে আলিয়া ভাটের সামনে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। নির্মাতা সঞ্জয় লীলা বানসালি-র ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আবারও রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।