শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। নাটকের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়ই ভক্তদের সঙ্গে নিজের নতুন ছবি শেয়ার করে থাকেন। এবার কুসুম শিকদার সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন যা ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে। নতুন লুকে কুসুম শিকদারকে একরাশ মুগ্ধতা দেখাচ্ছেন।

লাল শাড়ি এবং সবুজ ব্লাউজ পরে, গলায় সুন্দর মুক্তার হার এবং হাতে চটকদার ব্রেসলেটে ধরা দিয়েছেন। কুসুম শিকদারের নতুন লুকটি দেখে ভক্তরা রীতিমতো মুগ্ধ। তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন। এবার তার এই নতুন লুকের মাধ্যমেও তিনি ভক্তদের মুগ্ধ করলেন। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘শাড়িতে নারী সব সময় সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে অনেক অনেক ভালো লাগে প্রিয় কুসুম শিকদার।’

প্রসঙ্গত, ২০১০ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গহিনে শব্দ চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে। ছবিতে তিনি স্বপ্না চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন মামনুন হাসান ইমন। পরে তিনি ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘লাল টিপ’ ছবিতে কাজ করেন।