‘আমরা বিবাহিত তবে সিচুয়েশনশিপে আছি’
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। লকডাউনের সময় একে অপরের প্রেমে পড়েন এবং ২০২৪ সালে গোয়ার সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে এমন এক মন্তব্য করেছেন জ্যাকি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। জ্যাকি দাবি করেছেন, তারা বিবাহিত হলেও তাদের সম্পর্কটা আসলে অনেকটা ‘সিচুয়েশনশিপ’-এর মতো।
এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, ‘আমরা বিবাহিত তবে ‘সিচুয়েশনশিপ’-এ আছি। এর মানে এই নয় যে আমাদের দায়বদ্ধতা নেই। আমরা একে অপরের প্রতি শতভাগ অনুগত। কিন্তু আমাদের মধ্যে কোনো বাড়তি প্রত্যাশার চাপ বা বিধিনিষেধ নেই।
